Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

দীঘার অদূরে তালসারিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

Reporter Sabyasachi By Reporter Sabyasachi March 29, 2026
 দীঘার অদূরে তালসারিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে টলিপাড়া তথা গোটা টেলিভিশন জগত। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য পূর্ব মেদিনীপুরের তালসারিতে গিয়েছিলেন তিনি ও তাঁর ইউনিটের সদস্যরা। শুটিং শেষে সমুদ্রে নামার পর হঠাৎই জলে তলিয়ে যান অভিনেতা।ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলে ডুবে যাওয়ার ফলেই এই মর্মান্তিক পরিণতি।ধারাবাহিকে তাঁর সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শুটিং শেষে এই দুর্ঘটনা ঘটে। কীভাবে এমনটা হল, তা এখনও স্পষ্ট নয়।”এই আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।