Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 11, 2026
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের
রাজ্যে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের এই আবহে সোমবার এক অভিনব কর্মসূচির সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের পিংলা। এলাকার ৫ নম্বর মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিস ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পাশাপাশি গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করলেন স্থানীয় বিজেপি কর্মীরা।

এদিন সকালে পঞ্চায়েত অফিস খোলার পরেই সেখানে হাজির হন মালিগ্রাম অঞ্চলের বিজেপি নেতৃত্ব। হাতে ঝাড়ু নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর 'স্বচ্ছ ভারত অভিযান'কে সামনে রেখে গোটা অফিস চত্বর পরিষ্কার করেন। এরপর প্রয়াগের মহাকুম্ভ থেকে নিয়ে আসা পবিত্র গঙ্গাজল ছিটিয়ে গোটা পঞ্চায়েত ভবন ও চত্বর ধুয়ে দেওয়া হয়।

বিজেপি নেতাদের দাবি, গত দেড় দশকে এই পঞ্চায়েত অফিসগুলি দুর্নীতি এবং অপশাসনের আখড়ায় পরিণত হয়েছিল। গত ১৫ বছরের "কালিমা" মুছে ফেলতেই এই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ।

বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবী, তাঁরা দখলদারির রাজনীতিতে বিশ্বাস করেন না। আগের নির্বাচিত বোর্ডই পঞ্চায়েত চালাবে এবং সাধারণ মানুষ যাতে স্বাভাবিক পরিষেবা পায়, তা নিশ্চিত করা হবে। আগামী দিনে কোনো রকম দুর্নীতি বা অপশাসনকে যে বরদাস্ত করা হবে না, সেই বার্তাই এদিন দেয় বিজেপি নেতৃত্বরা। তারা বলেন, আমরা চাই পঞ্চায়েত মানুষের জন্য কাজ করুক। গত ১৫ বছর এখানে শুধু দুর্নীতি হয়েছে। তাই পবিত্র গঙ্গা জল দিয়ে আমরা এই অফিসকে কলঙ্কমুক্ত করলাম। এবার থেকে মানুষ স্বচ্ছ পরিষেবা পাবেন।"

২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে রদবদল লক্ষ্য করা যাচ্ছে। পিংলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের এই 'শুদ্ধিকরণ' কর্মসূচি আসলে তৃণমূল জমানার অবসানের একটি প্রতীকী প্রতিবাদ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেও, এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।