Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

বিজয় উল্লাসে মাতল পিংলা, আস্তিতে বিজেপির মহাধুমধাম

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 19, 2026
বিজয় উল্লাসে মাতল পিংলা, আস্তিতে বিজেপির মহাধুমধাম
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ভরাডুবির পর রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। আর সেই জয়ের আনন্দে মেতে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার আস্তি বুথের ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকেরা। নতুন সরকার গঠনের আনন্দে এদিন আস্তি এলাকায় এক বর্ণাঢ্য বিজয় উৎসবের আয়োজন করা হয়।

এদিন তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করেই রাস্তায় নেমে আসেন শতাধিক বিজেপি কর্মী-সমর্থক। গোটা এলাকা কার্যত মুড়ে ফেলা হয় গেরুয়া আবিরে। ডিজে-র গানের তালে পা মেলাতে দেখা যায় এলাকার উৎসাহিত মহিলাদেরও।
স্থানীয় বিজেপি কার্যকর্তারা এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, "এই জয় কোনো রাজনৈতিক দলের একার জয় নয়, এ জয় আসলে পিংলা তথা রাজ্যের সাধারণ মানুষের জয়। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন এবং অত্যাচারী সরকারকে উপড়ে ফেলেছেন।" উপস্থিত কর্মীদের একাংশ আবেগপ্রবণ হয়ে দাবি করেন, "দীর্ঘদিন পর সাধারণ মানুষ আজ মুক্ত বাতাস গ্রহণ করছেন। এই জয় সাধারণ মানুষের কাছে দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার মতো।"

নতুন মুখ্যমন্ত্রীর হাত ধরে মেদিনীপুর তথা সমগ্র রাজ্যের বুকে এবার প্রকৃত উন্নয়ন ত্বরান্বিত হবে, এই আশাতেই এখন বুক বাঁধছেন আস্তির গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকেরা।