Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

ঘাটাল হাসপাতালের নার্সদের শুভেচ্ছা জানালেন ঘাটালের নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 13, 2026
ঘাটাল হাসপাতালের নার্সদের শুভেচ্ছা জানালেন ঘাটালের নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট
সুমন মন্ডল, ঘাটাল :

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে নার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ঘাটাল বিধানসভার নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট। এদিন তিনি হাসপাতালের নার্সদের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দেন।
বিধায়ক বলেন, রোগীদের সুস্থ করে তুলতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনরাত পরিশ্রম করে তাঁরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। তাঁদের এই নিষ্ঠা ও মানবিকতার প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন হাসপাতালের নার্সরাও বিধায়কের এই শুভেচ্ছা ও সম্মান পেয়ে খুশি প্রকাশ করেন। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ঘাটাল হাসপাতাল চত্বরে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।শীতল কপাট জানান, “সেবাই সংগঠন, সেবা করাই আমাদের ধর্ম। শুধু সরকারে এসেছি বলেই আজ এই শুভেচ্ছা জানাচ্ছি না, বিগত দিনেও আমরা নার্সদের সম্মান ও শুভেচ্ছা জানিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সেটা আমরা চাই না। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আবার তুলে দাঁড় করাতে চাই, আরও পরিপক্ক করতে চাই। সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পান, রোগীরা যাতে উপযুক্ত চিকিৎসা ও পরিষেবা পান এবং পেশেন্ট পার্টিদেরও সুরক্ষিত রাখা যায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে গড়ে তোলার চেষ্টা করব।”এদিন আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে হাসপাতাল চত্বরে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। নার্সরাও বিধায়কের শুভেচ্ছা ও সম্মান পেয়ে খুশি প্রকাশ করেন।