অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
সুমন মন্ডল, ঘাটাল :
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুরতপুর শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শঙ্খদীপ মান্না এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে নজর কেড়েছে। তার এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে।
শঙ্খদীপের এই কৃতিত্বকে সম্মান জানাতে তার বাড়িতে পৌঁছে সম্বর্ধনা দিলেন ঘাটাল বিধানসভার নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট। তিনি শঙ্খদীপকে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। পাশাপাশি তিনি বলেন, গ্রামের মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনের সম্পদ এবং শঙ্খদীপের এই সাফল্য অন্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে।
শঙ্খদীপের বাবা গণেশ মান্না পেশায় স্বর্ণ শিল্পী এবং মা গৃহবধূ। সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই ছাত্রের সাফল্যে গর্বিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীরাও। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে শঙ্খদীপ।