অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। ১৫ বছরের তৃনমূল জামানার পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় প্রায় ২৮ হাজার ভোটে প্রতিদ্বন্দ্বী প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভাশীষ ওম। আর সেই আনন্দেই ডেবরার বুথে বুথে চলছে মহা সমারোহে বিজয় উৎসব পালন।
নির্বাচনে জেতার পর আজ বিধানসভায় শপথ নেবেন ডেবরার বিধায়ক শুভাশীষ ওম। তার আগেই ডেবরা জুড়ে চললো অকাল হুলী। গতকাল ডেবরার আলিশাগড় এলাকায় এক বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে মানুষের শুভেচ্ছা ও আশীর্বাদ নিতে দেখা যায় শুভাশীষবাবুকে। বিজয় উৎসবে বিজেপি কর্মীদের ছিলো বাঁধভাঙা উচ্ছ্বাস, মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিজয় উৎসবে অংশগ্রহন করে বিধায়ক শুভাশীষ ওম বলেন, ডেবরার মানুষের প্রকৃত উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য। আগামীদিনে বালিচক ফ্লাই ওভারের কাজ দ্রুততার সাথে শেষ করা সহ, টাবাগেড়িয়া ব্রীজ সহ একাধিক প্রকল্পকে বাস্তবায়ন করবো। নির্বাচনে ডেবরা থেকে বিজেপিকে জেতানোর জন্য তিনি ডেবরার সকল মানুষকে ধন্যবাদ জানান। তিনি আরোও বলেন, রাজনৈতিক রঙ নয়, আমি ডেবরার সকলের বিধায়ক, সকলের শুভেচ্ছায়, সকলের উন্নয়ন করাই হবে আমার একমাত্র লক্ষ্য।।