অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
চন্দ্রকোনায় পথ দূর্ঘটনা, আহতদের নিয়ে হাসপাতালে ছুটলেন বিধায়ক সুকান্ত দোলুই
By Reporter Sabyasachi May 14, 2026
Share:
সুমন মন্ডল, চন্দ্রকোনা:
চন্দ্রকোনার আধকাটা এলাকায় মোটরবাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন বাইক আরোহী। জানা গিয়েছে, চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই আধকাটা দিক থেকে চন্দ্রকোনায় আসার পথে দুর্ঘটনাটি দেখতে পান। এরপর দ্রুত আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।
আহতদের মধ্যে বাইক চালক অক্ষয় দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুই আহত নমিতা দাস ও সাত্ত্বিক দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।