Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

চন্দ্রকোনায় বিজেপির বিজয় মিছিলে বিধায়ক সুকান্ত দোলুই

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 14, 2026
চন্দ্রকোনায় বিজেপির বিজয় মিছিলে বিধায়ক সুকান্ত দোলুই
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রসাদপুর ও পিয়ারডাঙ্গা এলাকায় বিজেপির জয়ের পর অনুষ্ঠিত হল বিজয় উৎসব। উৎসবে অংশ নেন বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক সুকান্ত দোলুই।

স্থানীয় বিজেপি নেতা বিপ্লব সামন্ত জানান, দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন এলাকার মানুষ। অবশেষে সেই পরিবর্তন এসেছে বলেই সকলকে নিয়ে আনন্দে মেতেছেন তাঁরা। তিনি আরও বলেন, মেদিনীপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পাওয়া এবং চন্দ্রকোনা বিধানসভা থেকে সুকান্ত দোলুই-কে বিপুল ভোটে জয়ী করতে পারা তাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।