অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
প্রধান 'নিখোঁজ', পোষ্টার পড়ল সবংয়ের ভেমুয়া গ্রাম পঞ্চায়েত অফিসে! বিজেপির বিক্ষোভ
By Reporter Sabyasachi May 16, 2026
Share:
বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দেখা নেই গ্রাম পঞ্চায়েত প্রধানের। প্রধান না থাকায় লাটে উঠেছে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম, চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই অভিযোগে এবার প্রধানের ছবি ও নাম সম্বলিত 'নিখোঁজ' পোস্টার সাঁটানো হলো পঞ্চায়েত অফিস চত্বরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নং ভেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় সরাসরি শাসকদলকে কাঠগড়ায় তুলে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে, গত ৪ জুন ভোটের রেজাল্ট আউটের পর থেকেই সবং এর ১০ নং ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব সী আর অফিসে আসছেন না। এর ফলে গত কয়েকদিন ধরে এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েত থেকে প্রাপ্য বিভিন্ন জরুরি সরকারি পরিষেবা ও শংসাপত্র পাওয়া থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। দিনের পর দিন এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের।
বিজেপি
এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে বিজেপি কর্মীরা প্রধানের ছবি সহ 'নিখোঁজ' পোস্টার পঞ্চায়েত অফিসের দেওয়ালে লাগিয়ে দেন। একই সাথে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
বিজেপি নেতা তথা স্থানীয় কার্যকর্তা নিমাই (ভতন) জানা বলেন:
রাজনৈতিক লড়াইয়ের ময়দান আলাদা। প্রধানের কাজ হলো দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। তিনি গত কয়েকদিন ধরে বেপাত্তা। বহু মানুষ এসে ফিরে যাচ্ছেন। আমরা চাই প্রধান অবিলম্বে গ্রাম পঞ্চায়েত অফিসে আসুক এবং মানুষের পরিষেবা পাওয়া নিশ্চিত করুন।"
বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে এই অচলাবস্থা কাটুক। প্রধানের এই অনুপস্থিতি রাজনৈতিক ভয়ে, নাকি অন্য কোনো কারণে—তাই নিয়ে এলাকায় জোর রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে।