Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পর রাস্তায় কড়া নজরদারি, পিংলায় হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিশের অভিযান

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 16, 2026
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পর রাস্তায় কড়া নজরদারি, পিংলায় হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিশের অভিযান
রাজ্যে পথ নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রীর বার্তা সড়ক নিরাপত্তা সংক্রান্ত মন্তব্যের পর এবার রাস্তায় নামল পিংলা থানার পুলিশ। বৃহস্পতিবার পিংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ অভিযান চালিয়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের আটক করে সচেতনতার বার্তা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন অভিযানের সময় বহু বাইক আরোহীকে থামিয়ে হেলমেট পরার গুরুত্ব বোঝানো হয়। পাশাপাশি গরমের কথা মাথায় রেখে পথচলতি চালকদের হাতে তুলে দেওয়া হয় পানীয় জল ও চকলেট। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।
পিংলা থানার এক আধিকারিক জানান, “শুধু জরিমানা করাই উদ্দেশ্য নয়, মানুষের জীবন রক্ষা করাই মূল লক্ষ্য। হেলমেট ব্যবহার করলে অনেক দুর্ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব।”
এদিন পুলিশের এই উদ্যোগে এলাকায় সচেতনতার পরিবেশ তৈরি হয়। অনেক বাইক আরোহীকেই পরে হেলমেট কিনতে যাওয়ার কথাও বলতে শোনা যায়। প্রশাসনের আশা, ভবিষ্যতে আরও বেশি মানুষ নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনার সংখ্যাও কমবে।