অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী•পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি•মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী•পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে•বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা•
বিজয় উৎসবে মাতলো পিংলার মালিগ্রাম
By Reporter Sabyasachi May 18, 2026
Share:
রাজ্য ব্যাপী বিজয় উৎসব পালন করে চলছে ভারতীয় জনতা পার্টি। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আসার পর গেরুয়া আনন্দে ভেসেছে গোটা রাজ্য।
আজ এক ব্যাতিক্রমী বিজয় আনন্দের স্বাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিগ্রাম এলাকা। মালিগ্রামের ১৭৯ নং বুথ বিজেপির উদ্যোগে বিজয় উৎসবের সাথে, এদিন গোটা গ্রামবাসীর মাছ ভাত খাওয়ার ব্যবস্থা করেন।
বলাবাহুল্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃনমূলের ছোটো থেকে বড় সব নেতা, এমনকি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে বলেছিলেন, বিজেপি বাংলার ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। কে কি খাবে, কে কি পরবে তাতে হস্তক্ষেপ করবে বিজেপি সরকার।
তৃনমূল নেতাদের সেই কথাকে মিথ্যা প্রমান করার জন্য আজ বিজেপির উদ্যোগে গোটা গ্রামবাসীর মাছ ভাত খাওয়ার ব্যবস্থা করেন।
বিজেপি নেতারা জানান, কে কি খাবে, কে কি পরবে বিজেপি সরকার কখনো হস্তক্ষেপ করে না, করবে না। আসলে নির্বাচনের সময় তৃনমূল মিথ্যাচার করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিলো। গোটা বাংলার মানুষ তৃনমূলের মিথ্যাচারকে রুখে বিজেপি সরকারকে বাংলার ক্ষমতায় এনেছে, তাই আমরা যে মাছে ভাতে বাঙালী সেটাই প্রমান করার জন্য আমাদের এই উদ্যোগ।