Wed, May 20, 2026
 Network
Breaking News
অমাবস্যার ভরা কোটালে ভাঙলো নদী বাঁধ, আতঙ্কে এলাকাবাসী পুলিশের পক্ষ থেকে বাইক চালকদের দেওয়া হচ্ছে মিষ্টি মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পানবোঝাই ট্রলার, অল্পের জন্য রক্ষা সকল যাত্রী পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির! 'স্বাগত' শুভেন্দুর প্যাকেজকে বাড়ছে শিক্ষার খরচ, চাপে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা

পিংলার জলচকে গেরুয়া সুনামী , বিজয় উল্লাসে মাতলেন আট থেকে আশি

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 18, 2026
পিংলার জলচকে গেরুয়া সুনামী , বিজয় উল্লাসে মাতলেন আট থেকে আশি
ইতিমধ্যে রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালা পরিবর্তন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করেছে মেদিনীপুরের দামাল ছেলে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিশ্রুতি পালনে একের পর এক দায়িত্ব পালন করে চলেছে বিজেপি সরকার। জয়ের আনন্দ মানুষকে উৎসর্গ করে বিজয় উৎসবে মেতে উঠলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার ১০ নং জলচক অঞ্চল বিজেপি।

এদিন বুলডোজার নিয়ে মিছিল করার কথা থাকলেও প্রশাসনিক অনুমতি না মেলায় বুলডোজার ব্যবহার না করা হলেও, হাজার দুয়েক মানুষকে নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এদিন বিজয় উৎসব পালন হয়।

এদিন পশ্চিমচক তেল পাম্প থেকে মিছিল শুরু হলেও বড়িশা পর্যন্ত পৌঁছায় এই মিছিল। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলের পূরোভাগে নেতৃত্ব দেয় বিজেপি নেতা পিনাকী চক্রবর্তী, সুকান্ত প্রধান, স্বরাজ চাউল্যা সহ একাধিক নেতৃত্ব।

এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা বলেন, এই জয় সাধারন মানুষের জয়। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, আমরা তাই এই পরিবর্তন সাধারন মানুষকে উৎসর্গ করলাম।।