Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

কর্মরত অবস্থায় দূর্গাপুরে মৃত্যু শ্রমিকের, নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ সহকর্মীদের

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
কর্মরত অবস্থায় দূর্গাপুরে মৃত্যু শ্রমিকের, নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ সহকর্মীদের
রোজকার মতোই কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দুর্গাপুর ইস্পাত কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঠিকা শ্রমিকের। মৃতের নাম শেখ শহিদুল(২৬)। দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাতের শিফটে দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কাজ করছিল শহিদুল। তখনই রড ভেঙে ল্যাডেলের মধ্যে পড়ে যায়। গভীর রাতে বিষয়টি জানাজানি হয়। সহকর্মীরা গিয়ে দেখতে পায় তার মৃত্যু হয়েছে। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। কারখানার বাইরে বিক্ষোভে সামিল হয়ে তাঁরা ক্ষতিপূরণের দাবি তোলেন।বিক্ষোভকারীদের দাবি, পরিবারের একজন সদস্যকে অবিলম্বে অস্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও জানান তাঁরা। মৃত শ্রমিকের সহকর্মী মনোজ রুইদাস জানান, “আমরা দু’জনে একসঙ্গে কাজ করছিলাম। আমি কিছুক্ষণ বাইরে বিশ্রাম নিতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি শহিদুলকে আর খুঁজে পাচ্ছি না। পরে জানতে পারি, সে ল্যাডলের মধ্যে পড়ে মারা গিয়েছেন। ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা আমি দেখিনি। তবে মনে হচ্ছে, কোনও রড ভেঙে যাওয়ায় তিনি নিচে পড়ে যান।”