Tue, Jul 21, 2026
 Network
Breaking News
পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী

গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 20, 2026
গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী
এবার খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী ওরফে মুনমুন গ্রেফতার । দেবাশীষ বরাবর কালীঘাট তৃণমূল ঘনিষ্ঠ নেতা নামেই পরিচিত। রেল শহরের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর সূত্রের।

একুশে জুলাই এর আগেই তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য । একুশে জুলাই এর লক্ষ্যে গত কয়েকদিন ধরেই খড়গপুর শহরের বিভিন্ন জায়গায় এই তৃণমূল নেতার নেতৃত্বেই বিভিন্ন সভা হচ্ছিল । এবার পুরানো একটি মামলায় গতকাল রাতে পুলিশ তাকে, তার খড়্গপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে । যদিও নির্দিষ্ট কোন মামলা থেকে গ্রেফতার করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।