Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

বাঁকুড়ার শিল্প মানচিত্রে নতুন সংযোজন। চলতি মাসেই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
বাঁকুড়ার শিল্প মানচিত্রে নতুন সংযোজন। চলতি মাসেই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের  সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন
বাঁকুড়ার শিল্প মানচিত্রে নতুন সংযোজন। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন হতে চলেছে চলতি মাসেই। আর এতেই মেজিয়া শিল্পাঞ্চলের শিল্প ভবিষ্যতের সম্ভাবনার পথ খুলতে চলেছে।শিল্পের অনুসারী শিল্প হবে কর্মসংস্থান, এলাকার আর্থসামাজিক উন্নতি। আশায় বুক বাঁধছে এলাকার শ্রমিক মহল সহ স্থানীয় মানুষজন ও বিধায়ক।


পালা বদলের সরকারের প্রথম নজরই ছিল কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগ। দুইই একসাথে হতে চলেছে রুখাশুখা বাঁকুড়া জেলায় মেজিয়ায়, সৌজন্যে শ্যাম স্টিল।

বাঁকুড়া জেলার শিল্পোন্নয়নের মুকুটে আরও একটি পালক এর সংযোজন হতে চলেছে চলতি মাসেই। মেজিয়ায় শ্যাম স্টিলের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের শিল্পমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা।

শ্যাম স্টিল সূত্রে খবর,শ্যাম স্টিলের ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টকে আরও বৃহৎ, উন্নত ও অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই এই সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে শুধু উৎপাদনই নয়, বাঁকুড়া জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, পরিবহন ও আনুষঙ্গিক ব্যবসার প্রসার লাভ করবে।

বাঁকুড়ার শালতোড়া বিধানসভা রুখাশুখা বৃষ্টি নির্ভর একফসলী জমি। শালতোড়ার মেজিয়া শিল্পাঞ্চল এখানেই শ্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং ইউনিট। প্রায় আড়াই হাজার মানুষের কর্মসংস্থান আগেই হয়েছে। সেখানেই শ্যাম স্টিল কর্তৃপক্ষ আরো কারখানা সম্প্রসারণ করতে চলেছে। সেই মতো জমি জট কাটিয়ে নেওয়া হয়েছে কারখানার জন্য জমি। শুরু হয়ে গিয়েছে কনস্ট্রাকশন সহ বিভিন্ন কাজ। এই কারখানা বাস্তবের মাটিতে রূপ পেলে তৈরি হবে কর্মসংস্থান। এলাকার চিত্রটাই আমুল বদলে যাবে। আগে শিল্প তৈরি হয়েছে, হয়েছে ছোটখাটো কলকারখানা। কিন্তু এলাকার শ্রমিকদের সেই মতো কাজে লাগানো হয়নি এমনটাই অভিযোগ
তাই এলাকার মানুষের। স্থানীয়রা হয়ে পড়েছে পরিযায়ী শ্রমিক। সেইসব শ্রমিকরা এলাকায় শিল্প তৈরি হলে কারখানা হলে ফিরে আসবে এমনটাই আশাবাদী এলাকার শ্রমিক মহল সহ স্থানীয় বিধায়ক। সব মিলিয়ে শিল্প সম্ভাবনায় মশগুল এখন বাঁকুড়ার মেজিয়া। খুশির হাওয়া এলাকাবাসী সহ শ্রমিকদের মনে।