রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
তৃনমূল জামানায় বন্ধ হওয়া টাউন সার্ভিস ফের চালু দুর্গাপুরে, যাত্রীদের সাথে বাসে চাপলেন দুই বিজেপি বিধায়ক
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
তৃণমূল জমানায় বন্ধ হয়ে গিয়েছিল সরকারি টাউন সার্ভিস বাস পরিষেবা। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই এবার দিল্লির ধাঁচে দুর্গাপুরের বুকে শুরু হলো শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক মানের ঝা-চকচকে এবং দূষণমুক্ত সরকারি বৈদ্যুতিক (Electric) বাস পরিষেবা। আর এই নতুন পরিষেবার সূচনা হতেই সাধারণ যাত্রীদের সঙ্গে বাসে চেপে সফর করলেন দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক। এই বিলাসবহুল বাসের ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র ২০ টাকা।
বাম তৃনমূল জমানার অবসান, উপেক্ষিত ছিল শিল্পাঞ্চল।
একটা সময় দুর্গাপুর শহরের মানুষের সুবিধার্থে বিভিন্ন রুটে সরকারি টাউন সার্ভিস বাস চলত। কিন্তু অভিযোগ, তৃণমূল জমানায় সেই পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, এই দুর্গাপুর শহর থেকেই তৃণমূল সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার, তা সত্ত্বেও এই বাস পরিষেবা চালু করার বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। অবশেষে রাজ্যে পরিবর্তন আসতেই শিল্পাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া সেই টাউন সার্ভিস বাস পরিষেবা পুনরায় চালু হলো।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর ও আসানসোল শহরের জন্য মোট ২৫০টি নতুন বাস আনা হয়েছে। এর মধ্যে ১০০টি বাস চলবে দুর্গাপুরে এবং বাকি ১৫০টি বাস চালানো হবে আসানসোলে।
প্রথম ধাপে দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে ৭টি দূষণমুক্ত এসি বাস চালানো শুরু হয়েছে।
আমলাজোড়া, শিলামপুরসহ একাধিক গ্রামীণ এলাকায় আপাতত এই ঝা-চকচকে ইলেকট্রিক বাসগুলি ছুটবে। ধাপে ধাপে গোটা দুর্গাপুর মহকুমাকে এই সরকারি টাউন সার্ভিস বাস পরিষেবার আওতায় জুড়ে দেওয়া হবে। দূর্গাপুর পশ্চিম এর বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই বলেন "তৃণমূল জমানায় সাধারণ মানুষের যাতায়াতের তোয়াক্কা না করে সরকারি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ক্ষমতায় এসেই মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ করলাম।"
নতুন বাস পরিষেবা চালু হতেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের কড়া বার্তা দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূল জমানায় সাধারণ মানের সরকারি বাসগুলিকে রাস্তায় না চালিয়ে, শাসকদলের বিভিন্ন মিটিং-মিছিলে কর্মী সভার লোক টানার জন্য ব্যবহার করা হতো।
বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এবার থেকে কোনোভাবেই যেন এই নতুন সরকারি বাসকে কোনো রাজনৈতিক দলের বা পার্টির কাজে ব্যবহার করতে না দেওয়া হয়। সরকারি সম্পত্তি যেন কেবলমাত্র সাধারণ মানুষের পরিষেবার কাজেই নিয়োজিত থাকে।
দেশের রাজধানী দিল্লির রাস্তায় যেভাবে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চলাচল করে, এবার ঠিক সেই ধাঁচেই দুর্গাপুরের রাস্তাতেও ছুটবে এই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশবান্ধব টাউন সার্ভিস বাস। সবথেকে বড় বিষয়, সাধারণ মানুষের পকেটের কথা মাথায় রেখে এই এসি বাসের ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র ২০ টাকা। ফলে একদিকে যেমন সস্তায় স্বাচ্ছন্দ্যের সফর মিলবে, তেমনই শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণেও এই বৈদ্যুতিক বাস বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।