Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, পথ অবরোধ ঘাটালে। ঘটনাস্থলে বিধায়ক শীতল কপাট

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, পথ অবরোধ ঘাটালে। ঘটনাস্থলে বিধায়ক শীতল কপাট
পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, পথ অবরোধ ঘাটালে। ঘটনাস্থলে বিধায়ক শীতল কপাট।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বরদা চৌকান এলাকায়। জানা যায় ঘাটালের অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা দেবাংশু কুলে, বয়স পাঁচ বছর সে তার মায়ের সাথে বাজারে এসেছিল, বাজার থেকে মায়ের আঁচল ধরে বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক শিশুটিকে পিশে দেয়, সাথে সাথেই মৃত্যু হয় পাঁচ বছরে শিশু দেবাংশু কুলের। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ রাস্তা দুধারে গজিয়ে উঠেছে একাধিক ঘুমটি দোকান এবং টোটো গাড়ির দৌরাত্য, যার কারণে এই জায়গায় বারেবারে ঘুটছে দুর্ঘটনা, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সাথে ঘাটালের বিধায়ক শীতল কপাট। উত্তেজিত জনতার সাথে কথা বলে রাস্তার ধারে থাকা গুমটি দোকান ও টোটো গাড়ির দৌরাত্য সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান করে দিবে বলে জানান বিধায়ক শীতল কপাট। বেশ কিছুক্ষণ পর অবরোধ উঠে যায় স্বাভাবিক হয় যান চলাচল।