Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে পরিবারের আয়ের মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল নেতা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 11, 2026
অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে পরিবারের আয়ের মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল নেতা
অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে পরিবারের আয়ের মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল নেতা। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলার, প্রশাসক মন্ডলি সদস্য ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান পদে থেকেও তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদৰের পরিবারের আয় বছরে মাত্র ৬০ হাজার টাকা? সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার স্ত্রীর ফিলাপ করা অন্নপূর্ণা যোজনার ফর্ম ভাইরাল হওয়াকে ঘিরে শুরু চরম বিতর্ক।

এবার সরকারী প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গিয়ে তথ্য গোপনের অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধর্মেন্দ্র যাদবের স্ত্রী স্বপ্না যাদব অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করা অংশে পরিবারের আয় দেখানো হয়েছে মাত্র ষাট হাজার টাকা। নিমেষে ভাইরাল সেই ফিলাপ করা ফর্ম।আর যাকে ঘিরে শুরু হলো বিতর্ক। ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর নগর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন, পরে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ছিলেন, এরপরে পালাবদলের আগে দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ছিলেন, এছাড়াও দুর্গাপুর স্টিল প্লান্ট সংলগ্ন একটি বেশিরকারি সিমেন্ট কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নটাও দেখতেন তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব। প্রশ্ন উঠছে কিভাবে এতগুলো সরকারী পদে থেকে একজন তৃণমূল নেতার আয় মাত্র ষাট হাজার টাকা হয়। দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবী এই ঘটনার তদন্ত হোক, সরব হয়েছে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। বিতর্ক যখন দানা বেঁধেছে তখন তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদবের সাফাই তিনি বেকার। গোটা ঘটনাকে ঘিরে চরম বিতর্ক শুরু হয়েছে।