রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
মেদিনীপুরে শিশুকে যৌ*ন হেনস্থার অভিযোগ বেসরকারী স্কুলের কর্মচারীর বিরুদ্ধে
By Reporter Sabyasachi July 11, 2026
Share:
মেদিনীপুর শহরের বেসরকারি একটি স্কুলে এক শিশুকে যৌন হেনস্তার ঘটনায় অভিযুক্ত যুবককে কোর্টে পাঠালো কোতোয়ালি থানার পুলিশ । POCSO মামলায় কোর্টে হাজির করা হচ্ছে অভিযুক্ত কে । অভিযুক্তকে পুলিশ 7 দিনের হেফাজতে চেয়ে কোটে আবেদন জানাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
উল্লেখ্য গতকাল মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই ছাত্রকে "ওরাল সেক্স হারাসমেন্ট" করেন স্কুলেরই ওই অস্থায়ী কর্মী। স্কুল ছুটির পর বাড়ির অভিভাবকদের গোটা বিষয় খুলে বলে ওই ছাত্র। এরপর অভিভাবকদের তরফে যোগাযোগ করা হয় ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সাথে। দুপুরের পর গোটা বিষয়টি জানাজানি হতে স্কুলে এসে পৌঁছায় অন্যান্য অভিভাবকেরাও। অভিভাবকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই স্কুলেই আটকে রাখা হয় ওই অস্থায়ী কর্মীকে। এরপর মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। নিগৃহীত শিশুর পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরেই এর বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেয়া হয় । আর আজ ওই অভিযুক্তকে POCSO মামলায় কোর্টে পাঠানো হলো ।