Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

পুরুলিয়ায় গ্রেপ্তার যুব তৃনমূল নেতা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 14, 2026
পুরুলিয়ায় গ্রেপ্তার যুব তৃনমূল নেতা, চাঞ্চল্য রাজনৈতিক মহলে
পুলিশের জালে জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি।
সুজয়-সাদ্দামের পর এবার গ্রেফতার জেলা যুব তৃণমূল সভাপতি গৌরভ সিং ও তুষার অবস্থি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

পুরুলিয়ায় একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী-সহ চারজনকে গ্রেফতারের পর এবার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরভ সিং এবং তুষার অবস্থিকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচন চলাকালীন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তেজনা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ-সহ একাধিক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁদের পুরুলিয়া সদর থানার পুলিশ হেফাজতে নেয়।
পরপর একাধিক তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই গ্রেফতারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।