Mon, Jul 20, 2026
 Network
Breaking News
রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যুগান্তকারী পদক্ষেপ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 15, 2026
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যুগান্তকারী পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলার নারী সমাজকে স্বাবলম্বী করতে এক যুগান্তকারী ও মাস্টারস্ট্রোক পদক্ষেপ নিলেন পশ্চিম মেদিনীপুরের দূরদর্শী ও কর্তব্যপরায়ণ জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। জেলায় চালু হচ্ছে এক অনন্য স্ব-রোজগার প্রকল্প।

পুলিশ প্রশাসনের এই দক্ষ, ক্লান্তিহীন আধিকারিকের প্রচেষ্টায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন নামী কর্পোরেট ও বেসরকারি সংস্থার সাথে ফলপ্রসূ চুক্তি সম্পন্ন হয়েছে, যারা সরাসরি জেলার যোগ্য নারী পুরুষদের কর্মসংস্থান দেবে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, প্রথম পর্যায়ে ১ হাজার জনকে বেছে নিয়ে আগামী আগস্ট মাসেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

এই ঐতিহাসিক প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর বা তার বেশি এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপারের এমন দূরপ্রসারী ও জনকল্যাণমূলক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সমগ্র জেলাবাসী।