রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
হাতি আতঙ্ক বাঁকুড়ার স্কুলে
By Reporter Sabyasachi July 15, 2026
Share:
খাবারের সন্ধানে শিক্ষাঙ্গনে প্রায় রোজ দিন রাতের অন্ধকারে ঢুকে পড়ছে বুনো হাতি। আর এই ঘটনায় চরম আতঙ্কিত বেলিয়াতোড় থানার মারখা গ্রামের ছাত্র শিক্ষক অভিভাবক প্রত্যেকেই।
স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামে একই ক্যাম্পাসে রয়েছে একটি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুল। তিন জায়গাতেই আলাদা আলাদাভাবে জমা থাকে মিড ডে মিলের চাল। আর তার টানেই এসে গত শনিবার রাতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দরজা ও জানালা ভাঙ্গে হাতি, একই ঘটনার পূনরাবৃত্তি রবিবার রাতেও। এবার আক্রমণের লক্ষ্য জুনিয়র হাই স্কুল।
এই ঘটনায় চরম আতঙ্কিত মারখা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মণ্ডল। তিনি বলেন, একই ক্যাম্পাসে তিনটি শিক্ষাকেন্দ্র, কোন সীমানা পাঁচিল নেই। এর ফলে শুধু রাত নয়, দিনেও হাতি ঢুকে পড়ে। ফলে চরম সমস্যায় আমরা প্রত্যেকেই। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে বলে তিনি জানান।
মারখা জুনিয়র হাই স্কুলের শিক্ষক আদিত্য মাঝি বলেন, গ্রামের মানুষের কাছে খবর পেয়ে স্কুলে এসে দেখি সব কিছু তছনছ। গ্রীল ভেঙ্গে মিড ডে মিলের চাল খেয়ে গেছে একটি দলছুট দাঁতাল। সীমানা পাঁচিল না থাকায় এই সমস্যা বলেও তিনি জানান।
চরম আতঙ্কে পড়ুয়ারাও। স্কুলে এসে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে তারাও চরম আতঙ্কিত বলে তারা জানায়।