বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
সন্দীপ দাস, কাকদ্বীপ:
শিয়ালদা দক্ষিণ শাখার কাকদ্বীপ রেল স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল থেকেই বুলডোজার দিয়ে রেলের জমিতে গজিয়ে ওঠা অবৈধ দোকান, ঝুপড়ি ও অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়। রেল কর্তৃপক্ষের দাবি, অভিযানের আগে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) মোতায়েন ছিল। গোটা অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা, স্টেশন এলাকার উন্নয়ন এবং রেলের জমি দখলমুক্ত রাখতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।