বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
ক্যানিংয়ে চললো বুলডোজার
By Reporter Sabyasachi July 18, 2026
Share:
ক্যানিং : দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং বারুইপুর রোডের পি ডব্লিউ ডি বাংল ও ক্যানিং মহকুমা শাসকের বাংলোর মাঝে অবৈধভাবে বা বেআইনিভাবে দীর্ঘদিন ধরে রয়েছে দোকান। প্রশাসনের পক্ষ থেকে গত ৩০ শে জুন তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাদের জানিয়ে দেয়া হয়েছিল আগামী ১৫ দিনের মধ্যে নিজেও দায়িত্বে দোকান ভেঙ্গে নেয়া বা সরিয়ে নেয়ার জন্য। তবে সেইসব দোকান সরিয়ে না নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থা সমস্যায় পড়েছিল প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে এলাকার মানুষজন। সেই কারণেই এই দোকানগুলি ভেঙ্গে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল তবে তা তারা নিজেরা থেকে ভেঙে বা সরিয়ে নেওয়ার না কারণেই আজ প্রশাসনের পক্ষ থেকে চলল বুলডোজার।