Sun, Jul 19, 2026
 Network
Breaking News
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১ বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

সমুদ্র বাঁধ উপচে ভাসল পাথরপ্রতিমার গোবর্ধনপুর,নোনা জলে প্লাবিত ৩০০ বিঘা কৃষিজমি

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 18, 2026
সমুদ্র বাঁধ উপচে ভাসল পাথরপ্রতিমার গোবর্ধনপুর,নোনা জলে প্লাবিত ৩০০ বিঘা কৃষিজমি
সন্দীপ দাস, পার্থপ্রতিমা:
প্রকৃতির জোড়া ফলায় ফের বিপন্ন সুন্দরবন! একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর অন্যদিকে ভরা কোটালের জেরে সমুদ্র বাঁধ উপচে নোনা জল ঢুকে কার্যত জলের তলায় চলে গেল পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বৃহস্পতিবার জোয়ারের সময় হঠাৎই গ্রামের পূর্ব ও পশ্চিম দিকের প্রায় ১২০০ মিটার বেহাল সমুদ্র বাঁধ উপচে গ্রামে ঢুকে পড়ে সমুদ্রের নোনা জল। চোখের সামনে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন এলাকার কৃষকরা। নোনা জল ঢুকে গোবর্ধনপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গ্রামের প্রায় ৩০০ বিঘা কৃষিজমি নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছে, যার ফলে নষ্ট হয়ে গিয়েছে ধানের বীজতলা।নোনা জল ঢুকে পুকুরে।
এলাকার প্রায় ৫০টি বাড়ি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে।
গ্রামের একটি গুরুত্বপূর্ণ নলকূপ নোনা জলে ডুবে যাওয়ায় এই মুহূর্তে পানীয় জলের সঙ্কটে ভুগছেন গ্রামবাসীরা।
বারংবার এই একই ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বেহাল বাঁধ নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, অবিলম্বে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ তৈরি করা না হলে আগামী দিনে গোটা গোবর্ধনপুর গ্রামই সমুদ্র গর্ভে তলিয়ে যাবে।

অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওই বেহাল নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পাশাপাশি, দুর্গত গ্রামবাসীদের যাতে পানীয় জল-সহ অন্যান্য বিষয়ে কোনো সমস্যায় পড়তে না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।