Sun, Jul 19, 2026
 Network
Breaking News
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১ বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বড় জায়ান্ট স্ক্রিনে সরকারি তত্ত্বাবধানে মেদিনীপুর শহরেও এবার বাঙালির প্রিয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখবে মেদিনীপুর শহরবাসী

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 18, 2026
বড় জায়ান্ট স্ক্রিনে সরকারি তত্ত্বাবধানে মেদিনীপুর শহরেও এবার বাঙালির প্রিয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা  দেখবে মেদিনীপুর শহরবাসী
বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছে গোটা দেশ, বাদ নেই মেদিনীপুর । মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে এ সরকারি তত্ত্বাবধানে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখানো হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে । বড় জায়ান্ট স্ক্রিনে এই খেলা দেখানো হবে । বৃষ্টি চলছে অবিরাম তাই ইন্ডোর স্টেডিয়ামে এই ব্যবস্থা করা হয়েছে সরকারি তত্ত্বাবধানে ।
মেদিনীপুর শহরের একমাত্র ইন্ডোর স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স, আর সেখানেই সম্পূর্ণভাবে সরকারি তত্ত্বাবধানে এ খেলা দেখানো হবে ।
তার আগে আজ স্পোর্টস কমপ্লেক্স চত্বর ঘুরে দেখলেন মেদিনীপুরের বিধায়ক ডঃ শঙ্কর গুছাইত, সদর মহকুমা শাসক ও কমপ্লেক্স কর্তৃপক্ষের লোকজন । কোথায় জায়ান্ট স্ক্রিন হবে, সাধারণ দর্শকরা কোথায় বসবেন সমস্ত কিছুই একবার দেখে নেওয়া হলো । সাধারণ দর্শকদের সুবিধার্থে যাবতীয় ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানিয়েছেন বিধায়ক ।
আপাতত শহরের বুকে একটি জায়গায় ঠিক করা হয়েছে , পরবর্তী ক্ষেত্রে অন্য কোথাও হয় কিনা তাও দেখে নেবেন প্রশাসনিক আধিকারিকরা, বলেই জানিয়েছেন সদর মহকুমা শাসক মহম্মদ মারঘুব ইলমী ।
সরকারি উদ্যোগে এই ইনডোর স্টেডিয়ামে, এই প্রথম এ ধরনের খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্টেডিয়াম কর্তৃপক্ষ, প্রায় ৫ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবেন বলে, জানান স্পোর্টস কমপ্লেক্সের সম্পাদক শক্তি প্রসাদ মিত্র ।