বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস•পিংলার বড়িশা বিদ্যালয়ে বিজেপি কর্মীদের নিয়ে শুরু হল দীনদয়াল উপাধ্যায় মহাভিযান কর্মসূচী •বাঁকুড়ার চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা, উন্নয়ন ও দখলমুক্ত ফুটপাত গড়ার বার্তা•পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১•বাবার বকুনির পর যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ•
পুলিশের জালে ৩০ লক্ষ টাকার জাল লটারি, গ্রেপ্তার ১
By Reporter Sabyasachi July 18, 2026
Share:
পশ্চিম বর্ধমান থেকে বীরভূমে পাচারের সময় বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার করল বীরভূমের কাঁকরতলা থানার পুলিশ। এই ঘটনায় সেখ বান্টি নামে এক লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার প্রচুর পরিমাণ জাল লটারি। যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি অভিযুক্তের ব্যবহৃত মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে কাঁকরতলা থানার পুলিশ হজরতপুর রেলওয়ে সাইডিংয়ের কাছে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় পশ্চিম বর্ধমান দিক থেকে আসা সেখ বান্টির মোটর বাইক আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই বাইকের সঙ্গে থাকা বস্তা ভর্তি প্রচুর পরিমাণ জাল লটারিগুলি উদ্ধার হয়।