রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •জায়েন্ট স্ক্রীনে বিশ্বকাপ দেখানোর প্রস্তুতি •বালি বোঝাই ১৬টি গাড়ি আটক করলো রামপুরহাট থানার পুলিশ•
বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায়, উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস
By Reporter Sabyasachi July 19, 2026
Share:
বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্রে বড়সড় সাফল্যের পর এবার সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে তৎপর বিজেপি। পিংলা বিধানসভায় প্রায় ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। আজ, রবিবার পিংলা ব্লকের জনসাধারণের সুবিধার্থে পিংলা কৃষ্ণকামিনী হাইস্কুলের সামনে একটি নতুন বিধায়ক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
কার্যালয়টির ফিতে কেটে উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান সেচ মন্ত্রী অরূপ দাস, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব।
পিংলার বিধায়িকা স্বাগতা মান্না
কার্যালয় উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বতন তৃনমূল সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন "দীর্ঘ ১৫ বছরের তৃণমূল জমানায় পিংলার সাধারণ মানুষ সরকারি নানা সুযোগ-সুবিধা ও পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিলেন। রাজ্যে বর্তমান বিজেপি পরিচালিত সরকার একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। সেই সমস্ত পরিষেবা ও উন্নয়ন যাতে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই এই কার্যালয় খোলা হলো। এখান থেকে এলাকার মানুষ সবরকম সাহায্য পাবেন।"
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নতুন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্যে নতুন সরকার আসায় মানুষের মনে অনেক আশা ও প্রত্যাশা তৈরি হয়েছে, যা বর্তমান মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই পূরণ করবেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, "রাজ্যে শিল্পের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত সরকারের 'কাটমানি' সংস্কৃতির কারণে তা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার শিল্পবান্ধব। ফলে রাজ্যে দ্রুত শিল্পের বিকাশ ঘটবে এবং তার হাত ধরে বিপুল কর্মসংস্থান তৈরি হবে।"
পাশাপাশি মেদিনীপুরের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে শিশির অধিকারী বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে। বর্তমান নতুন রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করে আপনাদের আশীর্বাদ স্বরূপ উপহার দেবে।"
এদিনের এই কার্যালয় উদ্বোধনের ফলে পিংলা এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এখন থেকে বিধায়ককে সরাসরি নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন এলাকার বাসিন্দারা।